ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পারমাণু কর্মসূচি : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পারমাণু কর্মসূচি : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েলের একক সামরিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইসরায়েলকে সতর্ক করে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি একা ইরানে হামলার চেষ্টা করে, তবে তা এ অঞ্চলে ভয়াবহ পরিণতির সূচনা করতে পারে। শনিবার (২৪ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি এসব কথা বলেন। তিনি ইরান-যুক্তরাষ্ট্র চলমান পারমাণবিক আলোচনা ও তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি নিয়ে ইসরায়েলের ভূমিকার বিষয়ে নিজের মত তুলে ধরেন। ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পারমাণু কর্মসূচি : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে জন

কেরি বলেন, ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প একটা সমাধান অবশ্যই বের করবেন। আমি খুশি যে, প্রেসিডেন্ট এটি অনুসরণ করছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েল একা কিছুই করতে পারবে না। আন্তর্জাতিক সমর্থন ছাড়া তেহরানে হামলা চালানো তাদের পক্ষে সম্ভব নয়। কেরি আরও বলেন, তারা (ইসরায়েল) হয়তো ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হানতে পারবে, কিছু ক্ষতি করতেও সক্ষম হবে। কিন্তু এর ফলে গোটা অঞ্চলে একটি বিপজ্জনক সংকটের সূচনা হবে, যার ফলাফল হবে ভয়াবহ। এদিকে শুক্রবার (২৩ মে) ইতালির রাজধানী রোমে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমান

জানিয়েছে, এবারের বৈঠকে কিছু নতুন প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। এগুলো এখন তেহরান ও ওয়াশিংটনে মূল্যায়নের পর পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, এই জটিল সমস্যার সমাধান দুই-তিনটি বৈঠকে সম্ভব নয়। তিনি রোমে ওমানি দূতাবাসে অনুষ্ঠিত আলোচনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যতম পেশাদার বৈঠক হিসেবে উল্লেখ করেন এবং জানান, ইরান তার অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করেছে। এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিষয়গুলো আরও পরিষ্কার বলে মনে করছেন তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের কঠোর অবস্থানে অনড় রয়েছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করতে হবে। ইরান বলছে, তারা পরমাণু চুক্তি

মেনে চলতে চায়। তবে, যুক্তরাষ্ট্র থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি ছাড়া তারা কোনো চুক্তিতে অগ্রসর হবে না। বিশেষ করে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি প্রত্যাহারের পুনরাবৃত্তি যেন না ঘটে- এটাই তাদের প্রধান শর্ত। এ প্রেক্ষাপটে ইসরায়েলের একক হুমকি বা পদক্ষেপ যে তেহরানকে দমাতে পারবে না, জন কেরির বক্তব্যে সে বার্তাই উঠে এসেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক