ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
ইসরায়েলের ঘাঁটিতে একযোগে ড্রোন-রকেট-ক্ষেপণাস্ত্রের বর্ষণ চালিয়েছে হিজবুল্লাহ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে, সেখানে জানানো হয়, উত্তর ইসরায়েলের মেরনে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
পাশাপাশি রামোত নাফতালির কাছে আরেকটি সামরিক স্থাপনায় একঝাঁক 'আক্রমণকারী ড্রোন' পাঠানো হয়েছে।
এ ছাড়া উত্তর ইসরায়েলের মানারা ও জার'ইত জনপদেও রকেট হামলা করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে।
যদিও ইসরায়েলি গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি।
সূত্র: বিবিসি






