ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না: ইরান
আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৭, গাজায় ৩৪ ফিলিস্তিনির প্রাণহানি
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় ইসরায়েলি হামলায় ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে গাজা শহরের তুফাহে নয়জন, জেইতুন পাড়ায় দুইজন, আল-মোঘরাকায় দুইজন, নেটজারিম করিডোরের কাছে দুইজন, বেইত লাহিয়ায় ছয়জন, দেইর এল-বালাহে একজন এবং খান ইউনিসের দুইজন নিহত হয়েছেন।
সংবাদমাধ্যমটি বলছে, কথিত রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে। এতে ফলে সাতজন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই হামলা ও হতাহতের কারণে
চার মাস আগে হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত চার মাস আগে যুদ্ধবিরতির পর লেবাননের ওপর এটিই ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা। ইসরায়েল জানিয়েছে, টায়ার এবং তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। কারণ ইসরায়েলি শহর মেটুলা লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সেই হামলার দায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্বীকার করেছে।