ইসরায়েলি হামলায় ইরানে ছয় শতাধিক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

ইসরায়েলি হামলায় ইরানে ছয় শতাধিক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
ইসরায়েলের হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ছয় শতাধিক ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানে ১৩ জুন হামলা চালায় ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৬১০ জন নিহত এবং ৫০০০ জন আহত হয়েছেন। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারঘানিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে শেষ একদিনে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে তেহরান। এ সময়ের মধ্যে অন্তত ১০৭ জন ইরানি প্রাণ হারিয়েছেন বলে জানান ওই মন্ত্রী। এদিকে সোমবার তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের এক আইনপ্রণেতাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সূত্র: আল-জাজিরা, আল-আরাবিয়া, বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার