ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়িতে রাশিয়ার ড্রোন ও মিসাইল আঘাত হেনেছে। এতে তার বাড়িটি বিধ্বস্ত হয়। একই সময় কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (১ আগস্ট) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আরের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবারও ইউক্রেনে ব্যাপক হামলা করে রাশিয়া। তবে সেই হামলাতেই ইসরায়েলির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা স্পষ্ট করেননি সা’আর। ধারণা করা হচ্ছে, কিয়েভে আঘাত হানা বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশ্ববর্তী হওয়ায় তার বাড়িটিও বিধ্বস্ত হয়। সা’আর কিয়েভে রাশিয়ার হামলার নিন্দা করেছেন। ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর জানান, কিয়েভের বেশ কয়েকটি জেলায় রাশিয়ার সাম্প্রতিক হামলা নিন্দনীয়। যার ফলে একজন ইসরায়েলি

দূতাবাস কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সা’আর এক্স-এ লিখেছেন, আমি কিয়েভে আবাসিক এলাকায় রাশিয়ার হামলার নিন্দা করছি। যার ফলে বিপুল ও মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। আমি ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সচিবের সাথে কথা বলেছি। তার বাড়িতে হামলা হয়েছে। সা’আর আরও বলেন, আমরা একটি টেকসই এবং স্থায়ী শান্তির আহ্বান জানাই। যা ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। সা’আর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার দুই সপ্তাহ পরে এই মন্তব্য করতে বাধ্য হলেন। ওই বৈঠক শেষে তিনি ঘোষণা করেছিলেন, ইসরায়েল এবং ইউক্রেন ইরানের হুমকির ব্যাপারে একটি কৌশলগত সংলাপ শুরু করেছে। বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার হামলার নিন্দা করে ইসরায়েল। সংবাদমাধ্যম কিয়েভ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী

কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৩১ জুলাই) চালানো ওই হামলায় এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৫৯ জনেরও বেশি মানুষকে আহত অবস্হায় পাওয়া গেছে। শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন, রাতভর অনুসন্ধান অভিযান অব্যাহত ছিল এবং এখনো চলছে। স্বিয়াতোশিনস্কি জেলায় নিহতদের মৃতদেহ উদ্ধার চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল