ইসরায়েলসহ গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিই এখন ইরানের টার্গেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

ইসরায়েলসহ গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিই এখন ইরানের টার্গেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের কথিত হামলায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পর মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। খবর আল জাজিরার। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি এক বিবৃতিতে বলেন, অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত- ইসরায়েল নামের অবৈধ সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধারা এখন মার্কিন স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধেও যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। আমরা কখনোই পিছপা হব না। তেহরান জানায়, মার্কিন আগ্রাসনের জবাবে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু। এদিকে ইরানে কৌশলগত প্রতিক্রিয়ার অংশ হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে

দেওয়া এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার বিষয়েও আলোচনা চলছে। দেশটির পার্লামেন্টের একাধিক সদস্য ইতোমধ্যে এনপিটি ত্যাগ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে। ইসরায়েলসহ গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিই এখন ইরানের টার্গেট এমন পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় সোমবার (২৩ জুন) সিরিয়ার হাসাকাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর তথ্য অনুযায়ী, বিশ্বের ৫১টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা

দপ্তরের অন্তত ১২৮টি ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তেহরান হুঁশিয়ার করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এভাবে ইরানের অভ্যন্তরে হামলা চালায়, তবে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থই ঝুঁকিতে পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার