ইসরাইলে নারকীয় দাবানলের সর্বশেষ খবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫
     ৬:০০ অপরাহ্ণ

ইসরাইলে নারকীয় দাবানলের সর্বশেষ খবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ৬:০০ 141 ভিউ
ইসরাইল অধিকৃত জেরুজালেমের আশেপাশের এলাকায় তীব্র মাত্রার দাবানলের পর দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ ১০,০০০ জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে এবং ৯টি বসতি সম্পূর্ণরূপে সরিয়ে নিতে বাধ্য হয়। টাইমস অব ইসরাইল জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত ২৩ জন ইহুদি আহত হয়েছেন। তীব্র তাপ ও গরম বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে ইসরাইলি কর্তৃপক্ষ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে। ইসরাইলি কর্তৃপক্ষের মতে, আগুন মুহূর্তের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং সরকার তা নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ইসরাইলি টিভি চ্যানেল ১২ জানিয়েছে, আগুন ইসরাইলি সেনাবাহিনীর ট্যাঙ্কের কাছে পৌঁছে গেছে। ইসরাইলি গণমাধ্যম আরও জানিয়েছে, আশদোদের রেলওয়ে নেটওয়ার্কের কাছে আগুন লাগার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইসরাইলি সরকার সর্বোচ্চ স্তরের

জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে অধিকৃত অঞ্চলজুড়ে সমস্ত অগ্নিনির্বাপক দলের জন্য একটি সাধারণ সংহতি আদেশ জারি করেছে। তবে কয়েকটি সংবাদমাধ্যম ইসরাইলি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শাবাকের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জেরুজালেমের এই আগুনের ঘটনাটি ইচ্ছাকৃত এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গত কয়েক ঘণ্টায় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার আগুন নেভানোর জন্য জরুরি সহায়তা পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ইংল্যান্ড, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর মেসিডোনিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্রসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে ইসরাইলি টিভি চ্যানেল ১২ আগুনের নতুন ছবি সম্প্রচার করে জানিয়েছে, পরিস্থিতি খুবই ভয়াবহ।তবুও এখনো কেউই কোনো অগ্নিনির্বাপক

বিমান পাঠায়নি এবং কাজ ধীর গতিতে এগোচ্ছে। প্রবল বাতাসের কারণে আগামী সময়গুলো খুবই বিপজ্জনক এবং আগুনের কাছাকাছি এলাকাগুলো খালি করা হচ্ছে। একই সময়ে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে আলাদা একটা বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়,আমরা একটি জরুরি পরিস্থিতিতে আছি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভাব্য সমস্ত সম্পদ কাজে লাগাতে হবে। কাৎজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। এদিকে জেরুজালেমের অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান বলেছেন, ইসরাইলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, কিছু সময়ের মধ্যে ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে। যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। অন্যদিকে এই দাবানলের কারণে

বুধবার ইসরাইলের মেমোরিয়া ডে-তে তেলআবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক ‘রুট ১’ বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে মানুষ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কয়েক ঘণ্টা পরে জরুরি সেবাকর্মীরা মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সারি সারি গাড়ি তল্লাশি করে দেখছিলেন, ওই সব গাড়ির মধ্যে কেউ আটকে আছেন কি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোলাইমানির বন্ধু আয়াতুল্লাহ খামেনির জীবন কেমন ছিল? ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দাপ্রধান নিহত খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্প, ভবিষ্যত কী সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ ইরানে রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙক্ষী কে এই রেজা পাহলভি? নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব