‘ইসরাইলে আগুন জ্বলবে’, কঠোর হুঁশিয়ারি আনসারুল্লাহর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

‘ইসরাইলে আগুন জ্বলবে’, কঠোর হুঁশিয়ারি আনসারুল্লাহর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
ইয়েমেনের ‍সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর নেতা সাইয়্যেদ আব্দুল মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইসরাইলে আগুন জ্বলবে। তিনি শনিবার পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং হামাসকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করারও পরামর্শ দেন। বদরুদ্দিন আল-হুথি বলেন, ‘ইহুদিবাদী ইসরাইল আবারও যুদ্ধের পথে হাঁটলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব’। এ সময় তিনি গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার

ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। হুথি স্পষ্ট করে বলেন, ‘আমরা ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুজাহিদ ভাইদের আবারও বলছি যে, তোমরা একা নও, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং আমরা তোমাদের পাশে আছি’। আনসারুল্লাহ নেতা একইসঙ্গে ইহুদিবাদী ইসরাইলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না করারও পরামর্শ দেন। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ