ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫

ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫ |
ইয়েমেনি সেনাবাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। ইয়াহিয়া সারি জানিয়েছেন, দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেনি বাহিনী একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজের ওপরও সামরিক অভিযান চালিয়েছে। ইয়েমেনি মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘আমরা লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা আরও বাড়িয়েছি। যার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোর ওপর আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে’। এই অভিযান ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং উন্নত ড্রোন প্রযুক্তির

মাধ্যমে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন ইয়াহিয়া সার। তিনি জানান, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। ‘আল্লাহর রহমতে, এই অভিযান তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে,’ যোগ করেন তিনি। সূত্র: ইরনা ও মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি