ইসরাইলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:৩৫ অপরাহ্ণ

ইসরাইলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩৫ 152 ভিউ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দুটি বিবৃতি প্রকাশ করেছে। শুক্রবার এসব বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সঙ্গে সম্পর্কিত বিরিয়া ব্যারাকে ক্যাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এ আক্রমণটি গাজার অবিচলিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও বাড়িঘরে ইসরাইলি আক্রমণের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। অপর একটি অভিযানে হিজবুল্লাহ ইসরাইলি সামরিক বাহিনীর ৩৬তম ডিভিশনের একটি সামরিক সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে বলে জানানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরাইলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। গত

বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গত ১১ মাস ধরে গাজার ওপর বর্বরোচিত যুদ্ধ চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬ হাজার জন আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামাস অবশ্য ওই হামলাকে ফিলিস্তিনি জনগণের ওপর তাদের কঠোর অত্যাচারের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তবে এরপর থেকেই ইসরাইল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে। যার ফলে দুই মিলিয়নেরও বেশি মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়ে। এ অবরোধে গাজার জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা