ইসরাইলকে রক্ষায় সন্ত্রাসীদের ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

ইসরাইলকে রক্ষায় সন্ত্রাসীদের ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা রক্ষার জন্য সন্ত্রাসী সংগঠনগুলোকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সম্প্রতি রাজধানী আঙ্কারায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হওয়ার প্রেক্ষিতে শুক্রবার এমন বিস্ফোরক মন্তব্য করলেন তুর্কি প্রেসিডেন্ট। রাশিয়ায় ব্রিকস সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে এরদোগান বলেন, এটি এখন একটি সুস্পষ্ট সত্য যে, যুক্তরাষ্ট্র তার স্বার্থ ও ইসরাইলের নিরাপত্তার জন্য এই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। গাজা এবং লেবাননে ইসরাইলের বর্বর আক্রমণ শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে উল্লেখ করে এরদোগান বলেন, এই পরিস্থিতির জবাবে তুরস্ক জাতিসংঘের অধীনে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সঙ্গে, এ

নিষেধাজ্ঞা আরোপের জন্য তুরস্কের আহ্বানে সমর্থনকারী দেশের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ‘মানবতার ঐক্য হিসেবে আমরা সফলতা অর্জন করতে পারব এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে পারব’। এদিকে সম্প্রতি আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) সদর দপ্তরে পিকেকের হামলায় পাঁচজন নিহত ও ২২ জন আহত হন। এ ঘটনার পর তুরস্কের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা উত্তর ইরাক ও সিরিয়ায় পিকেকে ও ওয়াইপিজির বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এ বিষয়ে এরদোগান বলেন, আমাদের লক্ষ্য সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ে তোলা। এ ক্ষেত্রে আমরা কোনো আপস করব না। পিকেকের সিরিয়ান শাখা পিডিও বা ওয়াইপিজির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানিয়ে এরদোগান বলেন,

এই সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার অস্থিতিশীলতাকে কাজে লাগাচ্ছে এবং কিছু পশ্চিমা দেশের সমর্থন লাভের চেষ্টা করছে। তবে এরা শিগগিরই বিচ্ছিন্ন হয়ে পড়বে। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত পিকেকে প্রায় ৪০ বছরের সন্ত্রাসী কর্মকাণ্ডে ৪০,০০০ এরও বেশি নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস