ইলিয়াসের বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

ইলিয়াসের বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ফরিদপুরের নগরকান্দা ও সালথায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরকান্দা সদর বাজার থেকে ঝাড়ু মিছিল বের করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ। এদিকে বিকেলে সালথায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা

বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরীর ইমদাদ আলী সিদ্দিকী খসরু, ফরিদপুর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল আলম, সালথা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম, যুবদল নেতা আবুল খায়ের, বালাম হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন প্রমুখ। এ ছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘শামা ওবায়েদকে হেয় করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছেন। যা ফরিদপুর-২ আসনের জনগণ মেনে নেবে না। আমরা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ