ইরান-ইসরাইল যুদ্ধে কে জিতবে, জানালেন রুশ বিশ্লেষক – ইউ এস বাংলা নিউজ




ইরান-ইসরাইল যুদ্ধে কে জিতবে, জানালেন রুশ বিশ্লেষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ৬:৪০ 90 ভিউ
ইরানে হামলা চালিয়ে দখলদার ইসরাইল ‘বড় ভুল করেছে’ বলে মনে করেন রাশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ ও বিশ্লেষক মাইস কুরবানভ। তিনি বলেন, এর মধ্যদিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে, তাহলো- ইসরাইলের অন্য সব উসকানিমূলক পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছে। ইরানী সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি দেওয়ার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার টেলিভিশনে প্রচারিত বার্তার কথা উল্লেখ করে এ বিশেষজ্ঞ বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইরান ইহুদিবাদী ইসরাইলের হামলার জবাব দিয়েছে। আমি মনে করি, ইরানই এ যুদ্ধে বিজয়ী হবে। এই রুশ বিশ্লেষক ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা ও পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণের ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা

ও বিজ্ঞানীদের ওপর ইহুদিবাদী ইসরাইল হামলা চালিয়েছে পরমাণু কর্মসূচির অজুহাতে। কিন্তু এই ইসরাইল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত। আর বিশ্ব এই বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে কুরবানভ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে দুর্বল করার জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু তারা ইরানকে কাবু করতে পারেনি বরং দেশটি উন্নয়নের পথে এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্সের ইরান-বিরোধী বিবৃতির কথা উল্লেখ করে মাইস কুরবানভ এ বিবৃতিকে পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের দ্বিমুখী ও বৈষম্যমূলক নীতির উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, শুক্রবার ভোররাতে ইসরাইলি বাহিনী ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়। যার লক্ষ্য

ছিল দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ১০৪ জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩৮০ জন। এএফপির প্রতিবেদন অনুযায়ী, এ হামলার জবাবে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। সর্বশেষ খবর অনুযায়ী, এতে অন্তত ৩ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হয়। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় তাদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন