ইরানে আগুন উৎসবে নিহত ২১, আহত ৬,৪১৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫
     ৭:১৮ অপরাহ্ণ

ইরানে আগুন উৎসবে নিহত ২১, আহত ৬,৪১৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫ | ৭:১৮ 95 ভিউ
ইরানের ঐতিহ্যবাহী ‘চাহারশানবে সুরি’ আগুন উৎসব উদযাপনকালে কমপক্ষে ২১ জন নিহত এবং ৬,৪১৯ জন আহত হয়েছেন। বুধবার এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বুধবার রাজধানী তেহরানে পবিত্র রমজানের ইফতারের পরই মূলত এ উৎসব শুরু হয়। অংশগ্রহণকারীরা আগুন জ্বালিয়ে তার ওপর লাফ দেয় এবং আতশবাজি, ফ্ল্যাশবুম ও ঘরে তৈরি বিস্ফোরক ব্যবহার করে। যদিও তেহরান পুলিশ বিভাগ সতর্ক করে বলেছিল যে, ড্রোন নজরদারির মাধ্যমে বিস্ফোরক ব্যবহারের ওপর কড়া নজর রাখা হবে। তা সত্ত্বেও এ ধরনের ক্ষতিকর উপকরণের কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ইরানের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানিয়েছে, দেশজুড়ে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে

এবং ৬,৪১৯ জন আহত হয়েছে। যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তেহরান, পূর্ব আজারবাইজান এবং পশ্চিম আজারবাইজান প্রদেশে সবচেয়ে বেশি আহতের সংখ্যা রেকর্ড করা হয়েছে। এর আগে সকালে কর্তৃপক্ষ ১৯ জন নিহত এবং ৫,৫৬৮ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল। ইরান মূলত সৌর হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে। যা সূর্যের গতির ওপর ভিত্তি করে নির্ধারিত। এই ক্যালেন্ডার অনুযায়ী ‘চাহারশানবে সুরি’ বসন্তের আগমনের প্রতীক হিসেবে নওরোজ (ফারসি নববর্ষ) উদযাপনের ঠিক আগের বুধবার রাতে পালিত হয়। এই উৎসবটি শিশু ও তরুণদের মধ্যে জনপ্রিয় হলেও এর অংশ হিসেবে আগুনের ওপর লাফ দেওয়া, আতশবাজি এবং ঘরে তৈরি বিস্ফোরক ব্যবহারের কারণে প্রতি বছর বহু মানুষ হতাহত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা