ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি
ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প
ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
ইরানের আকাশসীমা আমরা পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আকাশসীমার ওপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ যন্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রচুর পরিমাণে ছিল। কিন্তু সেগুলোর সঙ্গে আমেরিকার তৈরি সরঞ্জামের তুলনা হয় না। ভালোভাবে কেউ কিছু করলে সেটা করে আমেরিকা—পুরোনো দিনের সেই আমেরিকা।’
প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি। এছাড়াও পোষ্টে ‘আমরা’ বলতে কাদের কথা বলা হয়েছে তাও স্পষ্ট নয়।
ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার
জন্য ধন্যবাদ। এর আগে, তেহরানের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু চুক্তিতে পৌঁছানো উচিত ছিল। তবে ঠিক কী কারণে ট্রাম্পের এই হুঁশিয়ারি দেন তা স্পষ্ট নয়। ট্রাম্পের এই সতর্কবার্তার পরপরই তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরাইল।