ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৩১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৩১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক। মূলত গাজা নিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেছেন, ইয়েমেনে মার্কিন হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে ‘নরক নেমে আসবে’। যুক্তরাষ্ট্রের এ হামলার প্রতিক্রিয়ায় হুথিদের মুখপাত্র বলেছেন, ‘ইয়েমেনে মার্কিন হামলা একটি স্বাধীন

রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন এবং ইসরাইলকে গাজায় অন্যায়ভাবে অবরোধ অব্যাহত রাখতে উৎসাহিত করছে। ’ তিনি আরও বলেন, ‘বাব আল-মান্দেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ-পরিবহনের জন্য হুমকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট যা দাবি করেছেন তা ভুল এবং আন্তর্জাতিক জনমতের জন্য বিভ্রান্তিকর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে না দেওয়া পর্যন্ত গাজার সমর্থনে ইয়েমেনের ঘোষিত সামুদ্রিক নিষেধাজ্ঞা কেবল ইসরাইলি নৌ-পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ।’ মুখপাত্র আরও দাবি করেছেন, লোহিত সাগরে ইসরাইলে-সংযুক্ত জাহাজগুলোতে মধ্যস্থতাকারীদের জন্য দেওয়া চার দিনের সময়সীমার পরে হামলা চালিয়েছিল হুথিরা। তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে ইয়েমেনি দিক থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌযান চলাচল

নিরাপদ থাকবে। মার্কিন অভিযান লোহিত সাগরের সামরিকীকরণের দিকে ফিরে আসছে, এবং এটিই এই অঞ্চলে আন্তর্জাতিক নৌযানের জন্য প্রকৃত হুমকি। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি