ইয়েমেনি বিমানবন্দরে মার্কিন হামলা, যা বলল হুথি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫

ইয়েমেনি বিমানবন্দরে মার্কিন হামলা, যা বলল হুথি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ |
ইয়েমেনের আল-হোদেইদা বিমানবন্দরে শনিবার (২২ মার্চ) হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা এএফপিও এ হামলার খবর নিশ্চিত করেছে। এএফপি জানিয়েছে, ইয়েমেন ব্যাপক হামলার ঘোষণা এক সপ্তাহ আগেই দিয়েছিল ওয়াশিংটন। হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি বলেছে, হোদেইদা বিমানবন্দরে হামলাটি নিঃসন্দেহে ‘আমেরিকার আগ্রাসন’। তারা হোদেইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালিয়েছে। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অবিরাম অভিযান’ চালানোর ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের নিশ্চিহ্ন করার হুমকি দেন। এরপর গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে ধারাবাহিক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানান, এসব হামলায় জ্যেষ্ঠ হুথি নেতারা নিহত হয়েছেন। হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়

জানিয়েছে, মার্কিন হামলায় ইয়েমেনে ৫৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি