ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী আন্দোলন শুরু করতে যাচ্ছে দলটি। বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি। পিটিআই নেতা আসাদ কায়সারের মতে, ৫ আগস্ট বিক্ষোভের সূচনা, তবে এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ হিসেবে বিবেচনা করা উচিত হবে না। যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হচ্ছে। ২০২৩ সালের এই দিনে ইমরান খান দুর্নীতির মামলায় কারাবরণ করেন। তাই পিটিআই এই দিনটিকে তাদের আন্দোলনের প্রতীকী সূচনা হিসেবে আজকের দিনটি বেছে নিয়েছে। আসাদ বলেন, দলের প্রাদেশিক ইউনিটগুলোকে মিছিল, গণসচেতনতা কর্মসূচি এবং অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা

সমাজের সব শ্রেণির মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা তাদের অধিকার নিয়েই আওয়াজ তুলছি। তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় শুরু হয়েছে এবং কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, জেলার সীমানার মধ্যে সব ধরণের সমাবেশ, অবস্থান, বিক্ষোভ, বিক্ষোভ এবং চারজনের বেশি ব্যক্তির সমাবেশ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির এক সংবাদ সম্মেলনে জানান, গত কয়েক দিনে প্রায় ২০০টি অভিযান চালানো

হয়েছে এবং অনেক কর্মীকে তুলে নেওয়া হয়েছে। পরে তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। শায়ান বলেন, লাহোর এবং আদিয়ালা জেলের বাইরে বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পাঞ্জাবজুড়ে বিশাল মিছিল ও র‍্যালির পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ও সিনেটর আলি জাফর বলেন, যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করে দিয়েছেন, তবে রাজনীতিতে সিদ্ধান্ত বদলাতে সময় লাগে না। ইমরান খান অতীতে দুই শর্তে সরকারকে সঙ্গে নিয়ে সংলাপে বসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু সরকার তা মানেনি। তিনি বলেন, ইমরান খান আদালতের মাধ্যমেই মুক্তি পাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তাকে জোর করে রাজনীতি থেকে সরানোর চেষ্টা চলছে। সরকার এবং ক্ষমতাশীল মহল তার এবং

তার স্ত্রীর ওপর চাপ প্রয়োগ করছে। অন্যদিকে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারী বলেছেন, জনগণ ৫ আগস্টের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিটিআই আর রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিস্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আঘাত করতে চায়। তিনি অভিযোগ করেন, যে ব্যক্তি একসময় ‘হাকিকি আজাদি’র (বাস্তব স্বাধীনতা) স্লোগান তুলেছিল, তারই এক কোটি ৮০ লাখ ডলারের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রে। একসময় যে ব্যক্তি যুক্তরাষ্ট্রের কাছে স্বাধীনতা চেয়েছিল, এখন তার ছেলেরাও সেই একই কথার পুনরাবৃত্তি করছে। মন্ত্রী আরও বলেন, পুরো দেশ যখন ৫ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে, ঠিক সেই সময় পিটিআইয়ের এই বিক্ষোভ কর্মসূচি অত্যন্ত

দুঃখজনক এবং দুরভিসন্ধিমূলক। সূত্র: ডন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩