ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয়ে হট্টগোলের পর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং করছে প্রশাসন। বুধবার সকালে ক্যাম্পাসজুড়ে মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। আরও উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব ছাত্র-ছাত্রীদের সার্বক্ষণিকভাবে নিজ নিজ পরিচয়পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, প্রশাসনের মনে হয়েছে ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন। তাই মাইকিং করা হচ্ছে। আমরা বলার পরেও কেউ ঢুকলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা

নেব। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা অলরেডি বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করেছি। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা সব কর্মকর্তাদের এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার জন্য বলেছি। ক্যাম্পাসের কোনো ফটক দিয়ে যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে সে বিষয়টি জোরদার করতে নিরাপত্তাকর্মীদের বলা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রার পদে নিয়োগ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কার্যালয়ে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের সময় সাংবাদিকরা প্রবেশ করতে গেলে আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বাধা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। সূত্র জানায়, উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী ও ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ নেতৃত্বাধীন গ্রুপ বিএনপিপন্থি এক কর্মকর্তাকে রেজিস্ট্রার বানানোর জন্য মরিয়া হয়ে

উঠেছে। অন্যদিকে শিক্ষকদের মধ্যে থেকে রেজিস্ট্রার নিয়োগের দাবি উঠলে হট্টগোলের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের