ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প কোথায় হয়েছিল জানেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প কোথায় হয়েছিল জানেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫ |
মিয়ানমারের মান্দালয়ের কাছে শুক্রবার (২৮ মার্চ) ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে এটি প্রতিবেশী বাংলাদেশ ও থাইল্যান্ডেও কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের ফলে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। দেশটিতে এরইমধ্যে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে। সাম্প্রতিক এই ভূমিকম্পটি ভূ-কম্পনের বিশাল শক্তির অন্যতম উদাহরণ। তবে ঐতিহাসিকভাবে, রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ১৯৬০ সালের ২২ মে চিলির ভালদিভিয়ায় হয়েছিল। ‘গ্রেট চিলিয়ন ভূমিকম্প’ নামে পরিচিত ভূমিকম্পটি ৯. ৯.৪ থেকে ৯.৬ মাত্রার রেকর্ড করা হয়েছিল। আর এর স্থায়িত্ব ছিল

প্রায় ১০ মিনিট। এই ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলগুলো- হাওয়াই, জাপান, ফিলিপাইন, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর হতাহতের আনুমানিক সংখ্যা ছিল এক থেকে ছয় হাজারের মধ্যে। এছাড়া উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের তীব্রতা সরাসরি এর ফল্ট লাইনের দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কিত। ১৯৬০ সালের চিলির ভূমিকম্পের ফল্ট লাইন প্রায় ১,০০০ মাইল বিস্তৃত ছিল, যার কারণেই সেটি এত বেশি তীব্র ছিল। বিজ্ঞানীদের দাবি, ফল্ট লাইনের দৈর্ঘ্যের সীমাবদ্ধতার কারণে পৃথিবীতে ১০ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা খুবই কম। এই ধরনের ঘটনার জন্য একটি ব্যতিক্রমী দীর্ঘ ফল্ট লাইনের প্রয়োজন হবে, যা আমাদের গ্রহে নেই। তথ্যসূত্র: নিউজ১৮

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না: ইরান ফাইনালে জিতেও শিরোপা হাতছাড়া, ফিরে পেতে ক্রীড়া আদালতে আপিল সেনেগালের বাস–ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই ‘বদলি গেইটম্যান’ গ্রেপ্তার দীর্ঘদিন পিঠব্যথা? হতে পারে গুরুতর রোগের ইঙ্গিত বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কারণ জানাল ভারতের বোর্ড ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র