ইতিহাসের অন্ধকার, ইউনুস সরকারের ধ্বংসযজ্ঞ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬

আরও খবর

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে

ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি

ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর

ইতিহাসের অন্ধকার, ইউনুস সরকারের ধ্বংসযজ্ঞ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬ |
ইয়াহিয়া খান মাত্র নয় মাসে বাঙালি জাতির যে ক্ষতি করেছিল, ইউনুস সরকার সতেরো মাসে তার বহুগুণ বেশি ক্ষতি সাধন করেছে এ কথা আজ আর আবেগ বা অতিরঞ্জন নয়, বাস্তবতার নির্মম হিসাব। একজন প্রকাশ্য দখলদার যুদ্ধের ময়দানে ধ্বংস চালিয়েছিল অন্যজন, তথাকথিত ত্রাণকর্তা, শান্তি ও সংস্কারের মুখোশ পরে রাষ্ট্রব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ইয়াহিয়ার অপরাধ ছিল দৃশ্যমান ট্যাংক, বুলেট, গণহত্যা। ইউনুস সরকারের ক্ষতি ছিল নিঃশব্দ, ছদ্মবেশী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করা, অর্থনীতি অচল করা, সমাজে বিভাজন উসকে দেওয়া এবং ন্যায়বিচারকে প্রহসনে পরিণত করা। একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, অন্যদিকে শান্তির নামে রাষ্ট্রের মারাত্মক ব্যর্থতা পদ্ধতি ভিন্ন হলেও পরিণতি অভিন্ন। ইয়াহিয়া বন্দুকের জোরে শাসন চালিয়েছিল ইউনুস সরকার নীতির বুলি

ও আন্তর্জাতিক সহানুভূতির আড়ালে একই কাজ করেছে। প্রকাশ্য দখলদারের বিরুদ্ধে জনগণ সহজে প্রতিবাদ করতে পারে, কিন্তু ছদ্মবেশী শাসকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আরও জটিল। দুজনের মধ্যে মিল একটি রাষ্ট্রকে জনগণের চাহিদার চেয়ে নিজেদের স্বার্থে পরিচালনা করার দুঃসাহস। ফলাফল আজ স্পষ্ট। অর্থনীতি স্থবির, প্রশাসন বিভ্রান্ত, আইনশৃঙ্খলা ভঙ্গুর, সমাজ বিভক্ত। মানুষের আস্থা ভেঙে পড়েছে। এই ক্ষতি পরিসংখ্যানে ধরা পড়ে না মূল্য দিতে হবে আগামী প্রজন্মকে। বাংলাদেশকে অন্তত একশ বছর পিছিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, ইতিহাস তা একদিন নির্মম সত্য হিসেবেই চিহ্নিত করবে। ইতিহাস সাক্ষ্য দেয় একটি জাতিকে ধ্বংস করতে সবসময় যুদ্ধ লাগে না। কখনো কখনো শান্তির মুখোশই সবচেয়ে কার্যকর অস্ত্র। ইউনুস সরকারের শাসন সেই

সত্যকেই নতুন করে প্রমাণ করছে, এবং ইতিহাস একদিন এই ধ্বংসযজ্ঞের দলিল হিসেবে রেকর্ড রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩