ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
অন্তর্বর্তী সরকারের সময় দেশে দুর্নীতি ও চাঁদাবাজি ভয়াবহভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের সময়ে দেশজুড়ে দুর্নীতি ও চাঁদাবাজির মহোৎসব চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে চাঁদাবাজি বন্ধ হওয়া তো দূরের কথা, বরং ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তাসকীন আহমেদ উল্লেখ করেন যে, ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের পরও দেশে আগের মতোই দুর্নীতি চলছে এবং এটি একদিনের জন্যও বন্ধ হয়নি, বরং কিছু ক্ষেত্রে আরও বেড়েছে। তিনি সরাসরি অভিযোগ করেন

যে, পুলিশ, প্রশাসন ও রাজস্ব কর্মকর্তাসহ অনেকেই এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। যারা চাঁদা নিতে আসে, তারা নিজেদের সরকারি দলের লোক বলে পরিচয় দেয়। অফিসে, রাস্তায় এমনকি কারখানায় ঢুকতেও ব্যবসায়ীদের এখন চাঁদা দিতে হচ্ছে। তাসকীন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে চলে যেতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি আমাদের রক্তে মিশে গেছে এবং এটি বন্ধ না হলে অর্থনীতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলি এবং ময়মনসিংহের ত্রিশালে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা তুলে ধরে তিনি বলেন, জনগণ ও ব্যবসায়ী সমাজ এই পরিস্থিতি

থেকে মুক্তি চায়। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তিনি বর্তমান সরকারের কাছ থেকে অত্যন্ত কড়া বার্তা এবং কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন। বিশ্লেষকরা বলছেন, ডিসিসিআই সভাপতির এই অভিযোগ অত্যন্ত উদ্বেগের। যদি ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চাঁদাবাজি বেড়ে যায়, তবে উৎপাদন খরচ বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ ভোক্তার ওপর— দ্রব্যমূল্য আরও আকাশচুম্বী হবে। যা এবারের রমজানেই চোখে পড়ছেন। বর্তমান সরকারের উচিত ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনা ও তাদের শাস্তি নিশ্চিত করা। মন চলতে থাকলে বিনিয়োগকারীরা আস্থা হারাবেন, যা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও সংকটে ফেলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত