‘ইউনূসের রাষ্ট্রবিরোধী চক্রান্তের’ বিরুদ্ধে একদিনে আওয়ামী লীগের ৩৯ মিছিলে প্রকম্পিত ঢাকার রাজপথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫
     ৯:৪৩ অপরাহ্ণ

‘ইউনূসের রাষ্ট্রবিরোধী চক্রান্তের’ বিরুদ্ধে একদিনে আওয়ামী লীগের ৩৯ মিছিলে প্রকম্পিত ঢাকার রাজপথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ | ৯:৪৩ 136 ভিউ
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগ তুলে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব মিছিলে অংশ নিয়ে তারা ইউনূসের বিরুদ্ধে কঠোর স্লোগান দেন এবং ‘দেশ বিক্রির ষড়যন্ত্র’ রুখে দেওয়ার ঘোষণা দেন। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মতিঝিল, গুলিস্তান, বাংলামোটর, মালিবাগ, আসাদগেট, রমনা পার্ক ও উত্তরা এলাকায় পৃথকভাবে এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানার আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব মিছিলে অংশ নেন। আসাদগেট থেকে ধানমণ্ডি ৩২ নম্বর পর্যন্ত মিছিল করে শতাধিক নেতাকর্মী। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলে ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ইউনূসের গদিতে’, ‘ওয়াশিংটনের ইউনূস, ওয়াশিংটনে ফিরে

যা’, ‘দেশবিরোধী যড়যন্ত্র রুখে দিবে জনতা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেয়। গুলিস্তান এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মিছিলে নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপচেষ্টা’ বন্ধের আহ্বান জানায়। মতিঝিলে ছাত্রলীগের মিছিল থেকে বলা হয়, কোনো ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকার হটানো যাবে না। এখানেও আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলে ‘ইউনূস দেশদ্রোহী, জনতা প্রস্তুত’, ‘চক্রান্তকারীদের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়। বাংলামোটরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ মিছিল অনুষ্ঠিত হয়। তারা ইউনূসের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা দাবি করে এবং নেতাকর্মীরা জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানায়। মালিবাগ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলে ‘সাজা চাই ইউনূসের, দেশদ্রোহের শাস্তি হোক’, ‘গণতন্ত্রের

নামে ষড়যন্ত্র নয়’, ‘ইউনূসের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। রমনা পার্ক এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মিছিলে অংশ নেয় আওয়ামী ছাত্র ও যুব সংগঠনের কয়েকশ নেতাকর্মী। তারা বলেন, দেশের উন্নয়ন থামাতে যারা ষড়যন্ত্র করছে, তাদের রুখে দেওয়া হবে। উত্তরার আজমপুর এলাকায়ও আওয়ামী লীগের একটি অংশ মিছিল করে। নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে চাওয়া গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে জবাব দেওয়া হবে। মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ কর্মী খলিলুর রহমান বলেন, “কোনো অবস্থাতেই ইউনূসের দেশবিক্রির চক্রান্ত মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের কর্মীরা বেঁচে থাকতে এই দেশ কেউ বিক্রি করতে পারবে না।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী