ইউনূসের ‘জঙ্গি শাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন: শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫

ইউনূসের ‘জঙ্গি শাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন: শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ |
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের শাসনামলকে ‘জঙ্গি শাসন’ হিসেবে অভিমিত করে প্রতিহত করতে দেশবাসীর উদ্দেশ্যে আহবান জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ নভেম্বরের প্রথম প্রহরে পূর্বঘোষিত লক ডাউন কর্মসূচীকে সফল করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘ফ্যাসিস্ট’ ইউনুস সরকার-কে ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গি, সন্ত্রাসী, অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে’। সাবেক প্রধান মন্ত্রী বলেন “’ফ্যাসিস্ট’ ইউনুস সরকার-কে ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গি, সন্ত্রাসী, অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দেশবাসীক সকলে যে যেখানে আছেন সকল শ্রেনী পেশা, দল, মত

নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান, বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল হোক, সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক, উন্নত বাংলাদেশ গড়ে উঠুক—যারা চান তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে আগামিকালের কর্মসূচী সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি।” আওয়ামী লীগকে জনগণের সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগ মাটি ও মানুষের থেকে উঠে এসেছে। আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে গড়ে ওঠা দল নয়। আর অবৈধ পথে ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়মী লীগ নিষিদ্ধ; আওয়ামী লীগ এভাবে

নিষিদ্ধ হয় না, হবে না।” সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলার ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তৃণমূল থেকে আওয়ামী লীগের সমস্ত নেতা-কর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা-প্রতিষ্ঠান, জীবন-জীবীকা সব পথ বন্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ড. ইউনূসের শাসনকে ’জঙ্গী শাসন’ আখ্যা দিয়ে চারবারের প্রধানমন্ত্রী বলেন, “দেশকে জঙ্গী শাসন থেকে মুক্ত করবার জন্য সকলকে আজ ঐক্যবদ্ধ হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশের এই কালো মেঘ কেটে যাবে। বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে “ জেল-জুলুম-নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, “অনেক মানুষকে ওরা হত্যা করেছে। নাম-পরিচয় খুব অল্প লোকেরই পাওয়া গেছে। বাকি অনেকের পাওয়া যায়নি। বহু লাশ বড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ নদীতে ভেসে গেছে।

বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর জেল-জুলুম-অত্যাচার এগুলো তো সীমাহীন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অসংখ নেতা-কর্মীকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন চালাচ্ছে। আমি সাবধান করে দিচ্ছি—আপনারা ভুলে যাবেন না। এই বাংলাদেশ আপনাদেরও দেশ “

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা