ইউনূসের অন্তবর্তীকালিন সরকার অসাংবিধানিক এবং অবৈধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

ইউনূসের অন্তবর্তীকালিন সরকার অসাংবিধানিক এবং অবৈধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
ইউনূসের অন্তবর্তীকালিন সরকার অসাংবিধানিক এবং অবৈধ। আর এটিকে রীতিমত বৈধ বানানোর জন্য নানা রকম কূটকৌশল অবলম্বন করেছে ইউনূস। কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে। পরাজয় বরণ করেছে। বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আর এই কথা বলে ইউনূসের মূলত দখলদারিত্ব ঢাকার চেষ্টা করেছে। যখন বার-বার জনগণের পক্ষে থেকে বলা হয়েছে, শেখ হাসিনা যদি সরকার প্রধান প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে থাকেন, তাহলে সে পদত্যাগপত্র জনগণের সামনে উপস্থাপন করা হোক। তখন নানা রকম গালগল্প শোনালেও শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের পদত্যাগপত্র দেখাতে পারেনি দখলদার ইউনূস। আবার এদিকে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুয়ায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া হলে প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানের নেতৃত্বে

বাংলাদেশ সুপ্রীম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ একটি রেফারেন্স দিয়েছে, যে রেফারেন্সের আলোকে অন্তর্বতীকালিন সরকার গঠন করা হয়েছে। কী সেই রেফারেন্স? ওই রেফারেন্সে কী লেখা আছে জানতে চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। কিন্তু সেই রেফারেন্সের কপি তিনি পাননি, তাকে দেওয়া হয়নি। পরে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদ। শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ (১৩ জানুয়ারি, ২০২৫) রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন। এখন তিনটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন- ১. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সত্যিই

পদত্যাগ করে থাকেন, তাহলে সেই পদত্যাগপত্র আজ পর্যন্ত ইউনূস বাহিনী কেন জনগণের সামনে উপস্থাপন করেনি? ২. রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুয়ায়ী সুপ্রিম কোর্টের কাছে যে মতামত চেয়েছে এবং বাংলাদেশের ২৪তম সাংবিধানিক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের স্বাক্ষরিত যে রেফােরেন্সের কথা উল্লেখ করে মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালিন সরকার গঠন করা হয়েছে, সেই রেফারেন্সর কপি কেন রিটকারী আইনজীবী মহসিন রশিদ সহ দেশবাসীর সামনে উপস্থাপন করা হয়নি? ৩. সাম্প্রতিক ISPR-এর তথ্যমতে, ৫ অগাস্ট থেকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান সপরিবারে সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন। তাহলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রেফারেন্স কে তৈরি করে দিয়েছে? কপি-পেষ্ট কিংবা শেয়ার ও ম্যানশন করে আপনিও এই

তিনটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করুন এবং উত্তর পেলে মন্তব্য করে জানাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা