ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর!
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা?
আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে
ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা
ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান
ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন ট্রাম্প
ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্প ওই পোস্টের শুরতেই রুশ জনগণের প্রতি তার ‘ভালোবাসা’ এবং পুতিনের সঙ্গে তার ‘ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করে। এরপর তিনি ‘এ উদ্ভট যুদ্ধ বন্ধ করার জন্য’ সরাসরি হুমকি দেন।
ট্রাম্প লিখেছেন, ‘এটা শুধু আরও খারাপ হচ্ছে। যদি আমরা একটি চুক্তি করতে না পারি এবং দ্রুতই তাহলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে রাশিয়া যদি কোনও কিছু বিক্রি করে চলে তার ওপর উচ্চ হারে কর, শুল্ক
আরোপ এবং নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।’ নতুন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘এখনই একটি চুক্তি করার সময়। আর কোনও প্রাণ হারানো উচিত হবে না।’ রাশিয়া ইতোমধ্যে বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ। তাদের খুব কম ব্যক্তি ও প্রতিষ্ঠান বা খাত যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। ক্ষমতায় এসে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার আশ্বাস দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন উঠেপড়ে লেগেছেন। ক্ষমতায় আসার আগেই লেবানন, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের পর, এবার তার লক্ষ্য রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধ করা।