স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬

স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ |
ঘরে স্বামীর ঝুলন্ত লাশ দেখে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটেছে।সফটওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতির মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের বরাতে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার বাসিন্দা ওই দম্পতি বেঙ্গালুরুর একটি বহুতল আবাসনে থাকতেন। সোমবার প্রথমে স্বামী ভানু চন্দর রেড্ডি কুন্টা (৩২) নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর কয়েক মিনিট পরই ভবনের ১৭ তলা থেকে ঝাঁপ দেন তার স্ত্রী বিবি সাজিয়া সিরাজ (৩১)। পুলিশ জানিয়েছে, ভানু চন্দর তেলেঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী সাজ়িয়া আইবিএমে কর্মরত ছিলেন। সোমবার সাজিয়া দেখতে পান তাদের ঘরের

দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের খবর দেন। এরপর দরজা ভেঙে ভানুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়। এ সময় স্বামীর নিথর দেহ দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সাজিয়া। কিছু বুঝে ওঠার আগেই তিনি বহুতলের ১৭ তলা থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিয়ার। একই দিনে দম্পতির এমন রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনো স্পষ্ট নয়। এই দম্পতির মধ্যে কোনো পারিবারিক কলহ বা অশান্তি ছিল কিনা, তা

খতিয়ে দেখছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?