ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা শুরু সৌদিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা শুরু সৌদিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ |
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে শক্ত অবস্থানে ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনেস্কিকে দায়ী করে এর জন্য তাকে শাসিয়েছেনও তিনি। এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে তার প্রশাসন। ওয়াশিংটন এবং কিয়েভের প্রতিনিধিরা তাদের নিজেদের মধ্যে আলোচনা করার একদিন পর সোমবার সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তারা এই আলোচনা শুরু করেন। তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্রুত অবসানের জন্য জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আশা করছেন রিয়াদের আলোচনা একটি অগ্রগতির পথ তৈরি করতে পারে। রিয়াদ থেকে বিবিসির সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার জানিয়েছেন, আজকের আলোচনার লক্ষ্য একটি ‘সীমিত

যুদ্ধবিরতি’ চুক্তিতে পৌঁছানো। এদিকে, রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। কিয়েভ জানিয়েছে, রাশিয়া গত রাতে অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে। গত সপ্তাহান্তে কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচ বছর বয়সি একটি শিশুও ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি