ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা পুতিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা পুতিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন। তিনি তার সেনাবাহিনীকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন এদিন। অবশ্য পুতিনের এই একতরফা ঘোষণার পর এখনো পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার বিকালে ক্রেমলিনে রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে উদ্দেশ করে পুতিন বলেন, ‘মানবিক দিক বিবেচনায় নিয়ে... রাশিয়ার পক্ষ থেকে ‘ইস্টার যুদ্ধবিরতি’র ঘোষণা দেওয়া হচ্ছে। এ সময়ে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি’। পাশাপাশি সতর্কতা হিসেবে পুতিন যোগ করেন, ‘আমরা আশা করি ইউক্রেনও আমাদের অনুসরণ করবে। তবে আমাদের বাহিনীকে

সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন বা শত্রুর উসকানিমূলক আচরণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে’। এ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিশেষ সামরিক অভিযান’-এর আওতাধীন সব বাহিনীর কমান্ডারদের এই যুদ্ধবিরতির নির্দেশনা দেওয়া হয়েছে। তারা আরও জানায়, যদি ইউক্রেন এই যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে রুশ বাহিনীও তা পালন করবে। রাশিয়ার এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়ন ও বেসামরিক ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হচ্ছে, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা একটা কূটনৈতিক বার্তা পাঠানোর চেষ্টা। তবে ইউক্রেনের পাল্টা প্রতিক্রিয়াই এর বাস্তব ফলাফল নির্ধারণ করবে। এদিকে, বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টারের ইউনিটগুলো গত ২৪

ঘণ্টায় ৩১৫ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। ব্যাটলগ্রুপের মুখপাত্র আলেকজান্ডার সাভচুক এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, এছাড়াও শত্রুবাহিনী দুটি ট্যাঙ্ক, তিনটি সাঁজোয়া যুদ্ধ যান, পাঁচটি মোটর যান এবং একটি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে। সূত্র: রয়টার্স ও টিএএএস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ