ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয়
ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!
যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান
ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ
রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ
ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা
ইউক্রেনে রাতারাতি ১৫৪ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ২
ইউক্রেনে গতকাল রাতে ১৫৪টি ড্রোন হামলা করেছে রাশিয়া। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে খারকিভের বিভিন্ন এলাকায়। এতে খারকিভ এবং ওডেসার দুজন নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহতও হয়েছেন। খবর আল-জাজিরার।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় খারকিভের অন্তত চার স্থানে আগুন ধরে গেছে। আবাসিক এলাকা, দোকান, শপিং সেন্টার ও গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে।
খারকিভে তিনতলা একটি হাসপাতালে হামলার ফলে ভবনটি ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৬ নারী ও শিশুসহ মোট ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে ওই হামলায় ওডেসায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ওই অঞ্চলেও হামলার ফলে গাড়ি, ট্রাক ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কিয়েভ
কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার হামলাকৃত ১৫৪ ড্রোনের মধ্যে ১০৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর ৫১ টি নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার হামলাকৃত ১৫৪ ড্রোনের মধ্যে ১০৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর ৫১ টি নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছায়নি।



