ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:৫১ অপরাহ্ণ

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫১ 129 ভিউ
আফগানিস্তানের কাছে ৮ রানের হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভরাডুবি হয়েছিল দলটির। এসবের জেরে অবশেষে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জস বাটলার। শনিবার (১ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচ মাঠে নামবে ইংল্যান্ড, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়েই ইংল্যান্ডের অধিনায়কত্বের ইতি টানবেন তিনি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন, ‘ইংল্যান্ডের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছি আমি। দল ও আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। অন্য কেউ পরবর্তীতে বাজের (ম্যাককালাম) সঙ্গে কাজ করবে। এই টুর্নামেন্টটি আমার অধিনায়কত্বের জন্য ফলাফলের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছিল, এবং অবশ্যই দুটি হার এবং

টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা সম্ভবত আমার অধিনায়কত্বের পথকে শেষে পৌঁছে দিয়েছে।’ টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায়ের জন্য অধিনায়ক হিসেবে দুঃখপ্রকাশ করেছেন বাতলার, ‘এটা লজ্জাজনক, আমি এর জন্য দুঃখিত। ম্যাককালাম যেহেতু কেবলই এসেছেন, আমি তার সঙ্গে কাছাকাছি কাজ করার জন্য রোমাঞ্চিত ছিলাম এবং আশা করেছিলাম দ্রুত পরিবর্তন হবে যাতে দলকে সামনে এগিয়ে নেওয়া যায়, কিন্তু তা এমনভাবে কাজ করেনি।’ ২০২২ সালের জুনে সাদা বলের দায়িত্ব পান বাটলার। তার নেতৃত্বেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। কিন্তু এরপর ক্রমেই সাদা বলের ক্রিকেটে পায়ের তলা থেকে মাটি সরে গেছে দলটির। বাটলারে অধীনে ৪৪ ওয়ানডে খেলে ১৮ টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। বিপরীতে হেরেছে ২৫

ম্যাচে। টি-টোয়েন্টিতে অবশ্য তার সফলতার হার বেশি। ৫০ ম্যাচে ২২ টিতে হারলেও জয় এনে দিয়েছেন ২৬ ম্যাচে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার