ইংল্যান্ডকে হারিয়েও বাংলাদেশের নিচে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

ইংল্যান্ডকে হারিয়েও বাংলাদেশের নিচে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বে টেস্টে প্রথম জয় পেয়েছে দেশটি। মুলতানে সিরিজ বাঁচানোর টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এমন জয়ে পাকিস্তান অধিনায়কের মুখে তৃপ্তির হাসি ফুটলেও এই ফরম্যাটের পয়েন্ট টেবিলের হিসেব বলছে, এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাজে অবস্থা দলটির। এমনকি বাংলাদেশেরও নিচে অবস্থান তাদের। তবে পয়েন্ট টেবিলের হিসেব যায় বলুক, লম্বা সময় পর জয় পেয়েছে পাকিস্তান। এই ফরম্যাটে সবশেষ পাকিস্তান ম্যাচ জিতেছিল ৪৪ মাস আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। সেবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল দলটি। এরপর মাঝে টানা ১১ ম্যাচ জয় পায়নি পাকিস্তান। অধিনায়ক বাবর আজমে সরিয়ে শান মাসুদকে নেতৃত্ব দেওয়া হলেও তার নেতৃত্বে প্রথম ৬

ম্যাচেই হেরেছে পাকিস্তান। এই অবস্থায় একটা জয়ে তাই পয়েন্ট টেবিলে খুব একটা সুখবর মেলেনি পাকিস্তানের। হিসেব বলছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ৯ দলের মধ্যে পাকিস্তানের অবস্থান ৮ নম্বরে। দলটির নিচে কেবল ওয়েস্ট ইন্ডিজ। এই ফরম্যাটে ৯ ম্যাচে ৩ জয় পাকিস্তানের। বাকি ৬ ম্যাচেই হেরেছে দলটি। ড্র’ও করতে পারেনি তারা। ২৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের জয়ের শতকরা হার ২৫.৯৩ শতাংশ। অন্যদিকে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে ৩৪.৩৮ শতাংশ জয় বাংলাদেশের। এ তালিকায় সবার ওপরে ভারতের নাম। ১১ ম্যাচে ৮টিতে জয় ২টিতে হার ও ১টি টেস্ট ড্র’করেছে রোহিত শর্মার দল। তাতে ৯৮

পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। তাদের জয়ের হার ৭৪.২৪ শতাংশ। এ তালিকায় পরের অবস্থানে অস্ট্রেলিয়া। দলটির পয়েন্ট ৯০।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান