শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
শ্রীলংকাকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৭ উইকেটে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে বড় ববধ্যানে জিতে সিরিজে সমতায় ফেরে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে উভয় দল। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ফেরে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। সেই অঘোষিত ফাইনালে হেরে ওয়ানডে সিরিজ (২-১) হাতছাড়া করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও একই হাল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে আজ সিরিজ হারের শঙ্কা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। লিটন কুমার দাস, শামীম হোসেন

পাটোয়ারী, তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। এরপর বোলিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন, দুই পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলংকাকে ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট করে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজের ১-১ সমতায় ফেরে টাইগাররা। রোববার রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ ওভারে ৭ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে তাওহিদ হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৫ বলে ৬৯ আর পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়ে দলকে ১৭৭/৭ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন লিটন কুমার

দাস। দলের হয়ে ৫০ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৬ রান করে ফেরেন লিটন কুমার দাস। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ২৭ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৮ রান করে রান আউট হয়ে ফেরেন শামীম পাটোয়ারী। ২৫ বলে ৩১ রান করেন তাওহিদ হৃদয়। সিরিজ জয়ের লক্ষ্যে ১২০ বলে ১৭৮ রানের টার্গেট তাড়ায় বাড়তি আত্মবিশ্বাসে থাকা শ্রীলংকা ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট হয় লংকানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ২০ রান করেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ দলের

হয়ে ৩.২ ওভারে মাত্র ১৮ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩ ওভারে ১২ রানে ২ উইকেট নেন পেস বোলার শরিফুল ইসলাম। ৩ ওভারে ২১ রানে ২ উইকেট নেন সাইফউদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন