সাকিবের সঙ্গে কথা বলতে চায় বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫

সাকিবের সঙ্গে কথা বলতে চায় বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ |
গত বছরের সেপ্টেম্বরে ভারত সফরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের আগে দেশ ছেড়েছিলেন, তারপর আর দেশেই ফেরা হয়নি তার। তারকা এই অলরাউন্ডারের বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনাও সেভাবে দেখা মিলছে না। এদিকে, বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সাকিবের ফেরার ইস্যু আমিনুল ইসলাম বুলবুল নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছিলেন। মাস দেড়েক পর আবারও সেই নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন তিনি। সাকিবকে নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব সংস্করণ থেকেই তিনি অবসর নেননি—এমন ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সরাসরি সাকিবের সঙ্গে কথা বলার পরই বোর্ডের অবস্থান স্পষ্ট হবে। আজ সোমবার সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিবকে এখনো

পাওয়া যাবে। সব সংস্করণ থেকে সে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব।’ তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় দলের নির্বাচক প্যানেল এবং ক্রিকেট পরিচালনা বিভাগের মতামতকেই গুরুত্ব দিচ্ছেন বুলবুল, ‘তার সঙ্গে কথা বলব। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যারা দল নির্বাচন করে, জাতীয় দলের নির্বাচকদের ওপর। আমার সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ হয়নি (সাকিবের সঙ্গে)।’ সাকিবের সঙ্গে এখনো কথা হয়নি বুলবুলের। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো যোগাযোগ হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগের যারা আছেন, তাদের সঙ্গে কথা বলতে হবে।’ এই মুহূর্তে গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই টুর্নামেন্টের অভিষেক ম্যাচেই

ব্যাট হাতে ৫৮ রান ও বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন। পরের দুই ম্যাচেই আবার ব্যর্থ। ব্যাট হতে দুই ম্যাচ মিলিয়ে করেছেন ১১ রান, বোলিংয়ে পাননি কোনো উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন