ইংলিসের ব্যাটে ইংল্যান্ডকে রেকর্ড গড়ে হারাল অস্ট্রেলিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

ইংলিসের ব্যাটে ইংল্যান্ডকে রেকর্ড গড়ে হারাল অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
মাথার ওপর ছিল রেকর্ড রান তাড়ার চাপ। তার ওপর ১৩৬ রানে নেই হয়ে গিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে ৩৫২ রান তাড়া করতে হলে কেউ একজনকে অতিমানব হিসেবে আবির্ভূত হতে হতো। সেটা জশ ইংলিসই হলেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের গড়া রানের এভারেস্ট ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৫০ ওভারে ৩৫১ রান তোলে। ইংলিশ ব্যাটার বেন ডাকেট খেলেন অসাধারণ এক ইনিংস। ১৬৫ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। তার আগে রেকর্ডটি ছিল ন্যাথান অ্যাস্টল ও গ্র্যান্ট ফ্লাওয়ারের, যারা ১৪৫ রান করে যৌথভাবে এই শীর্ষস্থানে ছিলেন। শেষ দিকে

জফরা আরচারের ১৫ রানের ঝড়ো ইনিংস ইংল্যান্ডকে ৩৫১ রানের এভারেস্টে পৌঁছে দেয়। এভারেস্টই, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩৫০ রানের দলীয় ইনিংস আর একটাও ছিল না এ পর্যন্ত। আজ ইংল্যান্ডই সে চূড়ায় প্রথম পা রাখে। তাদের সে দম্ভ স্থায়ী হলো স্রেফ ঘণ্টা চারেক। অজিদের রান তাড়ার শুরুটা অবশ্য তেমন কিছুর আভাস দিচ্ছিল না। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জফরা আরচারের দুর্দান্ত বোলিংয়ে ফিরে যান ওপেনার ট্র্যাভিস হেড। এরপর স্টিভেন স্মিথও বেশি সময় টিকতে পারেননি, বেন ডাকেটের দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। লাবুশেন ও ম্যাথিউ শর্ট চেষ্টা করলেও ইংলিশ স্পিনারদের চাপের মুখে উইকেট হারান লাবুশেন। শর্টও বিদায় নিলে

১৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদের মহাসমুদ্রেই পড়ে যায় অস্ট্রেলিয়া। এই কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তোলেন অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিস। পঞ্চম উইকেটে ১৪৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখান তারা। ক্যারি ৬৩ বলে ৬৯ রান করে ফিরলেও, তখনও ইনিংসের হাল ধরে রেখেছিলেন ইংলিস। তবে ফেরার আগে ক্যারি গুরুত্বপূর্ণ অবদানই রেখে গেছেন অজি ইনিংসে। ক্যারিকে হারালেও ইংলিস মনোবল হারাননি। জফরা আরচারকে বিশাল ছক্কা মেরে ৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৪টি ছক্কা। সেই একই স্টাইলিশ ছক্কা মেরেই দলের জয় নিশ্চিত করেন ইংলিস। ইংল্যান্ডের জন্য হতাশার বিষয় ছিল ফিল্ডিংয়ের সময়

সহজ ক্যাচ ফেলে দেওয়া। বিশেষ করে জফরা আরচার ক্যারির সহজ ক্যাচ মিস করে বসেন, যখন ক্যারির ফিফটিও হয়নি! সেই মুহূর্তের পর আর পেছনে তাকাতে হয়নি অস্ট্রেলিয়াকে। ৫ উইকেটের জয় নিয়ে তবেই মাঠ ছাড়ে। এই ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ৩৫১ রানের দলীয় রেকর্ড ভেঙে ৩৫৬ রান করে তারা নিজেদের নাম লেখাল ইতিহাসের পাতায় ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না