আ.লীগের আমলে যা করছো, এখন আরও বেশি করমু: ছাত্রদল নেতার অডিও ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫

আ.লীগের আমলে যা করছো, এখন আরও বেশি করমু: ছাত্রদল নেতার অডিও ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম খান সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সম্প্রতি, এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভুক্তভোগী ব্যবসায়ী মনোহর আলী, যিনি তারতাপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা সদরের বালিজুড়ি সিনেমা হল সড়কে মোবাইল ফোনের শোরুম পরিচালনা করেন, অভিযোগ করেন যে ছাত্রদল নেতা সৌরভ দলবলসহ তার দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরবর্তীতে সৌরভের মোবাইল নম্বর থেকে একাধিকবার ফোন করে চাঁদার টাকা চাওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কল রেকর্ডে শোনা যায়, "দুই (২ লাখ) কালকে

রেডি কইর‌্যা, রেডি কি? খালি তুলবা। তুইল্যা মিল হবা। আওয়ামী লীগের আমলে যা করছো, তা তো করছোই। এখন আরও বেশি করমু।" তবে অভিযুক্ত নাজমুল ইসলাম খান সৌরভ এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া, অডিওতে যে কণ্ঠ শোনা যাচ্ছে, সেটি তার নয় বলে জানান তিনি। বিষয়টি নিয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন বলেন, "ছাত্রদল নেতা নাজমুল ইসলাম খান সৌরভ একটি জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।" অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুলিশের তদন্তের ভিত্তিতে চাঁদাবাজির অভিযোগ

সত্য কিনা, তা নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ