ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায়
অর্থ জালিয়াতির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ
আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: সজীব ওয়াজেদ জয়
১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস
জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা
ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ
হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ফের রাস্তায় নামব: আবু হানিফ
গণঅধিকার পরিষদ কর্শা কড়িয়াইল ও দানাপাঠুলি ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম, খুন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ রাজপথে নেমেছিল। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে অফিশিয়ালি নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা। আওয়ামী লীগকে এই দেশের মানুষ রাজনীতি করতে দেবে না।
গণঅধিকার পরিষদ কর্শা কড়িয়াইল
ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ সেলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোস্তফা আল মামুন। বক্তব্য দেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ সেলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোস্তফা আল মামুন। বক্তব্য দেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।



