আহত ইরানিদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা মোসাদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

আহত ইরানিদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা মোসাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
পাল্টাপাল্টি সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোশ্যাল মিডিয়া পোস্টে মোসাদ এ ঘোষণা দেয়। বৃহস্পতিবার (২৬ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সংস্থাটি বলেছে, সাম্প্রতিক সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদান করবে তারা। তাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে ইরানিদের উৎসাহিত করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এখন ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়ে উঠছে। এই মুহূর্তে শাসকগোষ্ঠী তার নাগরিকদের যত্ন নেওয়ার দিকে নয় বরং ‘উচ্চ শিক্ষার’ দিকে মনোনিবেশ করছে। বিবৃতি অনুসারে, মোসাদ সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার লক্ষ্যে বিশেষজ্ঞ

ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত বিভিন্ন ধরণের পরিষেবা প্রদান করবে। এই ধরনের পরিষেবা কীভাবে প্রদান করা হবে তা স্পষ্ট নয়। তবে ইরানিদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মোসাদ। এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। প্রসঙ্গত, ১২ দিনে সংঘাতে ইরানের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরমাণু বিজ্ঞানীসহ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া ইরানের বেশিরভাগ পারমাণবিক স্থাপনাও বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির অর্থনীতি বহু বছর ধরে আন্তর্জাতিক

নিষেধাজ্ঞায় ভেঙে পড়েছে। বেসামরিক স্থাপনায় ইসরায়েল হামলা করায় নারী-শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। সে সঙ্গে কয়েক হাজার আহত হয়ে চিকিৎসাধীন। ইরান সরকার সে তালিকা স্পষ্ট করে এখনও জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার