আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। মোয়াজ্জেমের শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের খবরের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলম। ​ গত সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ আদালত মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। সিআইডির আবেদনে উল্লেখ করা হয়েছে, এপিএস থাকাকালীন তদবির বাণিজ্য ও টেন্ডারবাজির মাধ্যমে মোয়াজ্জেম বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন যা তিনি দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। ​ আদালতের এই আদেশের পর ফেসবুকে

নেটিজেনরা মোয়াজ্জেমের পাশাপাশি প্রেস সচিব মাহফুজুল আলমকে নিয়েও প্রশ্ন তুলছেন। ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, মাহফুজুল আলমও ক্ষমতার অপব্যবহার করে ‘আঙুল ফুলে কলাগাছ’ হয়েছেন। সাবেক এই টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে ইভেন্ট ও টেন্ডার বিতরণে প্রভাব খাটানোর অভিযোগ তুলে নেটিজেনরা প্রশ্ন করছেন— তিনি কি এখনো দেশে আছেন নাকি পাড়ি জমিয়েছেন বিদেশে? ​ নেটিজেনদের এই সন্দেহের আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন। যেখানে উল্লেখ করা হয়েছে, বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে চরম অপেশাদার ও উদ্ধত আচরণ করেছেন মাহফুজুল আলম। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি ফারুক আহমেদকে উদ্দেশ্য করে বলেছিলেন, “আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।” প্রেসিডেন্ট

বক্সে বসে বিনাপাসে থাকা এক ব্যক্তির মাধ্যমে গোপনে ভিডিও করার ঘটনাও বিতর্কের সৃষ্টি করেছে। যদিও মাহফুজুল আলম এসব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ‘আবেগী কথোপকথন’ বলে দাবি করেছেন, তবে বিসিবি সেই ব্যক্তিকে আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করে কঠোর বার্তা দিয়েছে। ​ সারাদেশের সচেতন নাগরিক সমাজ ও নেটিজেনরা দাবি তুলছেন, আসন্ন পৌর নির্বাচনের আগেই এই ধরনের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও ফয়সালা হওয়া জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, স্বচ্ছতা নিশ্চিত না করে নির্বাচনে যাওয়া হবে জনআকাঙ্ক্ষার সাথে প্রতারণার সামিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প