আলোচনায় থাকতেই কি সাকিবের দলবদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

আলোচনায় থাকতেই কি সাকিবের দলবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগেও নাম লেখালেন সাকিব আল হাসান। ধানমন্ডি ক্লাব থেকে লিজেন্ডস অব রূপগঞ্জে গেলেন তিনি। গতকাল যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে দলবদলে অংশ নেন বাঁহাতি এ অলরাউন্ডার। যদিও লিগে তাঁর খেলা নিয়ে শঙ্কা আছে। মাথার ওপর খুনের মামলা থাকায় দেশে ফেরার ঝুঁকি নেননি জাতীয় দলের সিরিজ খেলতে। সেখানে ডিপিএলে খেলার জন্য দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মনে করেন ক্রিকেট-সংশ্লিষ্টরা। যদিও লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল বলছেন, ‘আমি রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। তিনি দেশের সম্পদ, তিনি অচিরেই ঝরে যাক আমরা চাই না। আপনারা জানেন, অলমোস্ট সাকিবের ক্যারিয়ারের শুরু থেকেই আমার সঙ্গে ছিলেন। এখনও আশা প্রকাশ করেছেন,

আমার সঙ্গে থাকবেন। আমি আমাদের ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চাই।’ দলের ভেতরের খবর হলো, সাকিবকে খেলতে হবে হত্যা মামলা নিষ্পত্তি করে। সব কিছু জেনেও সাকিবের দলবদলে অংশগ্রহণ করার পেছনে ক্রিকেট-সংশ্লিষ্টদের ধারণা, নিজেকে মিডিয়ার আলোচনায় রাখার কৌশল হিসেবে দলবদল করে ধানমন্ডি ক্লাব থেকে রূপগঞ্জে গেছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। লুৎফর রহমান বাদল জানান, রোজার ভেতরে ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডার ছাড়াও গতকালের দলবদলে অনেক তারকা ক্রিকেটার অংশ নিয়েছেন। শেখ মেহেদি, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিকরা রূপগঞ্জে নাম লিখিয়েছেন। মোহামেডানের তামিম ইকবাল, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আরাফাত সানি, মুশফিক হাসানরা দলবদল করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না