আরও এক সিনিয়র কর্মকর্তাকে হত্যার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

আরও এক সিনিয়র কর্মকর্তাকে হত্যার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় থমথমে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে সশস্ত্র গোষ্ঠীটির আরেক সিনিয়র কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননে শনিবার (২৮ সেপ্টেম্বর) চালানো বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি করা হয়। খবর বিবিসির। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, ‘হিজবুল্লাহর প্রতিরোধমূলক নিরাপত্তা পরিষদের প্রধান এবং এর কেন্দ্রীয় কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য নাবিল কাওক শনিবারের বিমান হামলায় নিহত হয়েছেন।’ আইডিএফ নাবিলকে হিজবুল্লাহর ‘শীর্ষ স্থানীয় ব্যক্তিদের কাছের’ একজন বলে বর্ণনা করে বিবৃতিতে আরও বলেছে, তিনি সরাসরি ইসরায়েল এবং এর নাগরিকদের বিরুদ্ধে করা ‘সন্ত্রাসী চক্রান্তের সঙ্গে’ জড়িত ছিলেন। তবে, এখন পর্যন্ত নাবিলের বিষয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। এদিকে গুঞ্জন ছড়াচ্ছে, পশ্চিমা খুঁটির জোরে

নাচা ইসরায়েলের এবারের টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ খবরে গোপন ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের বিষয়ে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে- এমন খবর জানার পরই এ পদক্ষেপ নেওয়া হয়। তার মানে ইসরায়েলের গোয়েন্দারা এবার যে খামেনিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নেমে পড়েছে, সেটি টের পেয়েছে তেহরান। তাই তো এমন সতর্কতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না