আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬

আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বিসিবিতে আসা এই পরিচালক নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিসিবি পরিচালকের পদত্যাগ করেছি। আজকে সকালেই আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। তবে আর কেউ করেছে কি না, জানা নেই।’ গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন। ইয়াসির মোহাম্মদ ফয়সাল সরে দাঁড়ানোর ফলে সেই তালিকা আরও লম্বা হলো। ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির। গত বছর বহুল আলোচিত বাংলাদেশের

ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের শেষটায় দেখা যায় বিচিত্র কান্ড। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের কোটায় দুজনকে পরিচালক বানিয়ে একজনকে বিতর্কের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণের সিদ্ধান্ত নেয়। সেই নির্বাচনে তিনটি ভিন্ন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী বাকি দুজন আসেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে। সেই সময়েই দুই পরিচালকের একজন ছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান