আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ |
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী কেটরিন কনলি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৪৩টি নির্বাচনী এলাকা থেকে ভোট গণনা শেষ হওয়ার পর কনলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী ভাষণে কনলি বলেন, ‘আমি এমন একজন রাষ্ট্রপতি হব, যিনি শুনবেন, প্রতিফলিত করবেন এবং যখন প্রয়োজন হবে তখন কথা বলবেন।’ তিনি আরও বলেন, ‘একসাথে আমরা এমন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে পারি, যা সবার মূল্যায়ন করে।’ কনলির প্রতিদ্বন্দ্বী হেদার হাম্পফ্রিস ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে পরাজয় স্বীকার করে তিনি বলেন, ‘কেটরিন সবার জন্য প্রেসিডেন্ট হবেন। আমি তাকে অন্তর

থেকে শুভকামনা জানাই।’ কনলি গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন এবং বামপন্থী দলগুলোর সমর্থন পেয়েছেন। তরুণ ভোটাররা তার প্রো-প্যালেস্টাইন অবস্থান এবং সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতিকে বিশেষভাবে সমর্থন করেছেন। ইতোমধ্যে কনলিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ারল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার ও ফাইন গেইল দলের নেতা সাইমন হ্যারিস । উল্লেখ্য, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট দেশের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তবে সরাসরি আইন বা নীতি প্রণয়নে তার ক্ষমতা নেই। সূত্র : আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে