আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫
     ৮:৪২ অপরাহ্ণ

আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ৮:৪২ 168 ভিউ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করদাতাবান্ধব উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর সেবার ফলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়া ২০ লাখেরও বেশি করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন সেবার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এনবিআর জানায়, করদাতাদের মতামত ও চাহিদার আলোকে অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ ও ব্যবহারবান্ধব করার ফলে এই সাড়া মিলেছে। আয়কর দিবস শেষে সেবাটি চালু থাকায় করদাতারা নিরবচ্ছিন্নভাবে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। রিটার্ন দাখিলের পর যদি কোনো ভুল বা অসঙ্গতি থেকে থাকে, তবে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।

এই সেবাটিও অনলাইনেই পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন বলে জানায় এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে আগ্রহী সম্মানিত করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সবাইকে এই ডিজিটাল-সেবা ব্যবহারে উৎসাহিত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ