আমেরিকার জ্বালানিকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬

আমেরিকার জ্বালানিকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ |
নিকোলাস মাদুরো পরবর্তী ভেনেজুয়েলা কেমন হবে সেটির একটি ইঙ্গিত দিয়েছেন দেশটির নোবেলজয়ী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তিনি বলেছেন, ভেনেজুয়েলা হবে আমেরিকাস অঞ্চলের (উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ) জ্বালানির কেন্দ্র। বাজার হবে উন্মুক্ত, বিদেশি বিনিয়োগের জন্য নিশ্চিত করা হবে নিরাপত্তা। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাচাদো এসব কথা বলেন। ভেনেজুয়েলার সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বীতা করার কথা ছিল। কিন্তু তাঁর প্রার্থীতা বাতিল হলে আরেক নেতা এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন দেন। মাচাদোর ভাষ্য অনুযায়ী, একটি মুক্ত ভেনেজুয়েলার অর্থ হলো- প্রথমত, নিরাপত্তা মিত্র গড়ে তোলা। যারা আমেরিকাস অঞ্চলে অপরাধীদের কেন্দ্র ভেঙে দেবে। এই মিত্র ভেনেজুয়েলা ও আমেরিকার জনগণের জন্য

ক্ষতিকর বিষয়গুলো ধ্বংসে ভূমিকা রাখবে। দ্বিতীয় বিষয় হিসেবে মাচাদো জ্বালানি কেন্দ্র গড়ে তোলার কথা বলেন। তাঁর মতে, তৃতীয় বিষয়টি হলো- ভেনেজুয়েলার যেসব নাগরিকদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তাদের আবার ফিরিয়ে আনা। তাদের নিয়ে একটি শক্তিশালী, সমৃদ্ধ রাষ্ট্র ও উন্মুক্ত সমাজ গড়ে তোলা হবে। গত মাসে নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়ে যান মাচাদো। এরপর আর দেশে ফেরেননি। নিকোলাস মাদুরোকে ‘অপহরণের’ পর গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি মাচাদোকে নিয়ে বলেন, ‘তিনি দেশের ভেতরে সমর্থনও পান না, সম্মানও পান না। তিনি একজন খুব ভালো মানুষ, কিন্তু তাঁর প্রতি প্রয়োজনীয় সম্মান নেই।’ নিজের পাওয়া নোবেল পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ

করেছেন মাচাদো। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তিনি (ট্রাম্প) এর যোগ্য।’ মাচাদো আরও বলেন, গত শনিবার ডোনাল্ড ট্রাম্প যা করেছেন, তা অর্জন করা অসম্ভব। আমার মনে হয়, তিনি বিশ্বকে প্রমাণ করে দিয়েছেন তিনি আসলে কী বোঝাতে চান। মাচাদো কবে ভেনেজুয়েলায় ফিরবেন তা এখনো স্পষ্ট নয়। সোমবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। কারাকাসে জাতীয় পরিষদের অধিবেশনে শপথগ্রহণ শেষে তিনি মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে অ্যাখ্যা দেন। বলেন, এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। বিবিসি জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানটি শুরু হয় মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না