আমির খানের বিয়ে ভেঙে দেন পাকিস্তানি ক্রিকেটার! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫
     ৫:৪১ অপরাহ্ণ

আমির খানের বিয়ে ভেঙে দেন পাকিস্তানি ক্রিকেটার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৫:৪১ 133 ভিউ
বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান বলেছেন, পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের কারণে তাদের বিয়ে ভেঙে যায়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। অভিনেতা বলেন, প্রথম সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’ মুক্তির আগেই আইনি মতে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। কিন্তু রিনার পরিবার সে বিয়ে মেনে নেয়নি। তাই তারা পালিয়ে গিয়ে আইনি মতে বিয়ে সেরেছিলেন। সেই বিয়ের দিনটা নষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারের জন্য। আমির বলেন, পালিয়ে গিয়ে বিয়ে করে নিজের বাড়ি ফেরার পর মনে হয়েছিল, যেন কিছুই ঘটেনি। অভিনেতা বলেন, মনে হয়েছিল সবাই আমাকে জিজ্ঞেস করবে— এতক্ষণ কোথায় ছিলে? কিন্তু সেদিন সবাই মেতেছিলেন ভারত-পাকিস্তান খেলা নিয়ে। তাই আমির যে

বাড়িতে নেই বা বিয়ে সেরে ফিরেছেন, তা কেউ লক্ষই করেননি। অভিনেতা বলেন, সেদিন ভারত-পাক খেলা ছিল। শেষ বলে, জাভেদ মিয়াঁদাদ ছয় মেরেছিলেন। সেদিন আমরাই জিতছিলাম, যার ফলে আমার দিকে কেউ মন দেয়নি। কিন্তু ওই শেষ ৬ রানে জাভেদ সব কিছু নষ্ট করে দিয়েছিলেন। এরপর বিমানে পাকিস্তানি ক্রিকেট তারকার সঙ্গে দেখা হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের। তখন তাকে আমির খান বলেছিলেন—জাভেদ ভাই, আপনি মোটেও ঠিক করেননি। আমার বিয়েটা আপনি বরবাদ করে দিয়েছেন। জাভেদ মিয়াঁদাদ তাকে জিজ্ঞাসা করে বলেছিলেন, কীভাবে? উত্তরে আমির বলেছিলেন— ওই দিনই ছক্কা মেরেছিলেন আপনি, আর আমি অবসাদে চলে গিয়েছিলাম। উল্লেখ্য, ২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয় আমির ও রিনার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?