আমিরাতে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

আমিরাতে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অনিয়মিত ও বৈধ কাগজপত্র বিহীন অভিবাসীদের বৈধ হওয়া ও জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অভিবাসীরা এই সুযোগ নিতে পারবেন। পরবর্তী দুই মাস পর্যন্ত এই সেবা চলমান থাকবে। শুক্রবার (২ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এই সুযোগ গ্রহণ করতে মেয়াদোর্ত্তীণ পাসপোর্টধারীদের দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার দেশটির ফেডারেল অথরিটি সিটিজেনশিপ কাস্টম অ্যান্ড পার্ট সিকিউরিটি’র (আইসিপি) বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করে। সেখানে জানানো হয়, আমিরাতে বসবাসরত যেসব

নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। এতে তারা নতুন স্পন্সর (নিয়োগকর্তা) খুঁজে বৈধ হতে পারবেন। অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, এটি অবৈধ প্রবাসীদের জন্য বড় সুযোগ। যেসকল প্রবাসী বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে গেছেন, কোনো কারণে ভিসার মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে, দেশে যেতে পারেননি; তারা সাধারণ ক্ষমার আওতায় বৈধ হতে পারবেন। এ ছাড়া ভিসার মেয়াদোর্ত্তীণ প্রবাসীরা জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরে যেতে পারবেন। এক্ষেত্রে মেয়াদোর্ত্তীণ পাসপোর্টধারীদের দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন করে নিতে বলেন এই কর্মকর্তা। পাশাপাশি দালালের দ্বারস্থ না হওয়া

ও গুজবে কান না দিতে অনুরোধ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা মারতে পুরস্কার ঘোষণা হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে যেভাবে নিজের মিথ্যায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প মার্কিন সেনাদের ওপর ‘আগুনের বৃষ্টি’ বর্ষণ করা হবে মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির হাম কীভাবে ছড়ায়, ডোজ কয়টি? সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা ৭ এপ্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দেশের ৭০ হাজার শিশু কোনো টিকাই পায়নি: ইউনিসেফ বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার! যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন