ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের
যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা
লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত
ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন
লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের
‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
কবে হরমুজ প্রণালি খোলা হবে জানাল ইরান
‘আমার হৃদয় কাঁদছে’, কেন বললেন মালালা?
নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই গাজার স্কুলে ইসরাইলের নির্মম হামলার নিন্দা জানিয়েছেন। নুসেইরাতে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) ছয় কর্মী নিহত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
ইউএনআরডব্লিউএ’র ছয় কর্মীর মৃত্যুর ঘটনার বিবরণ দিয়ে মালালা তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন এবং বলেন, তিনি মর্মাহত যে ইসরাইল গাজার স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে।
তিনি লিখেছেন, ‘আমি মর্মাহত যে, এখনও ইসরাইল গাজার স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে সেখানে তারা নির্বিচারে হামলা চালাচ্ছে। জাতিসংঘের ত্রাণকর্মীসহ যারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন তাদের প্রিয়জনদের জন্য আমার হৃদয় কাঁদছে।’
গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, নুসেইরাতে শরণার্থীদের আশ্রয় দেওয়া
একটি স্কুলে হামলার ফলে ইসরাইলি বাহিনীর একক হামলায় তাদের কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গেছে। মালালা জোর দিয়ে বলেন, স্কুল এবং মানবিক সহায়তাকর্মীদের কখনোই লক্ষ্যবস্তু করা ঠিক না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে।
একটি স্কুলে হামলার ফলে ইসরাইলি বাহিনীর একক হামলায় তাদের কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গেছে। মালালা জোর দিয়ে বলেন, স্কুল এবং মানবিক সহায়তাকর্মীদের কখনোই লক্ষ্যবস্তু করা ঠিক না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে।



