আমরা এই দেশে মেজরিটি-মাইনরিটি মানি না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

আমরা এই দেশে মেজরিটি-মাইনরিটি মানি না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশে মেজরিটি-মাইনরিটি মানি না। মানবতাকে আমরা টুকরা টুকরা দেখতে চাই না। আমরা গডফাদার, গডমাদার আর ফ্যাসিবাদী মাফিয়াদের বাংলাদেশও দেখতে চাই না। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। তিনি বলেন, নিজেদের আর সংখ্যালঘু বলবেন না। এ দেশে যে জন্ম নিয়েছে, সে-ই এই দেশের গর্বিত নাগরিক। পতিত স্বৈরাচার অতীতে এ জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখোমুখি লাগিয়ে রেখেছিল। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সঙ্গে দাঁড়াতে পারে না। বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে লাখো মানুষের উপস্থিতিতে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, স্বাধীনতার

৫৪ বছর গেল। আর কত বছর আমাদের এভাবে টুকরা টুকরা করে রাখা হবে। আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা কোনো মেজরিটি-মাইনরিটি মানি না। আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের ওপর এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম কিছু তারা করেন, তাহলে দেশের স্বার্থে ভূমিকা পালন করতে আমরা কারও চোখের দিকে তাকাব না। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা ফ্যাসিবাদের হাতে প্রাণ হারিয়েছেন, তাদের আমরা স্মরণ করছি। যুবকদের উদ্দেশে তিনি বলেন, জেগে

উঠতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মুরশেদ তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক দেলোয়ার হোসেন। এদিকে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিনে পঞ্চগড়ের করোতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে নিহত সনাতন ধর্মাবলম্বী ভূপেন্দ্রনাথ ও রুপালী রানীর শিশুসন্তান দিপুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা