আবু সাঈদ হত্যা: বেরোবির ২ শিক্ষকসহ ৯ জন বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪

আবু সাঈদ হত্যা: বেরোবির ২ শিক্ষকসহ ৯ জন বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক, ৭ কর্মকর্তা-কর্মচারী ও ৭২ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এদের মধ্যে দুজন শিক্ষক ও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার ও তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। ৭২ শিক্ষার্থীর বিষয়ে পরবর্তী শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। তিনি বলেন, আবু সাঈদ হত্যার ঘটনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ও আবু সাঈদ হত্যার

সঙ্গে জড়িত থাকার অপরাধে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডলসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ৭২ জন শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী